রান্নার স্বাদ বাড়ানোর জন্যই শুধু নয়, স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তেজপাতা। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি বা টাইপ ২ ডায়াবিটিসের সমস্যা রয়েছে, তাঁদের জন্য তেজপাতা যেন প্রাকৃতিক ওষুধের মতো।
শিরোনাম
তেজপাতার চা
ঝাল বিরিয়ানি হোক কিংবা মিষ্টি পায়েস— তেজপাতা দিলে যেন ঘ্রাণে প্রাণ জুড়িয়ে যায়। অনেক পদ রান্নাতেই এই পাতার ব্যবহার করা হয়। তবে কেবল রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য নয়, এর অনেক স্বাস্থ্যগুণও রয়েছে।